২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণপিটুনিতে নিহত ছাত্র মুনিবের দাফন সম্পন্ন

শবেবরাতের রাতে ঢাকার আমিনবাজারের বড়দেশী গ্রামে গণপিটুনিতে নিহত সিতাব জাবির মুনিবের দাফন দিনাজপুরে সম্পন্ন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2011, 02:35 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

দিনাজপুর, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শবেবরাতের রাতে ঢাকার আমিনবাজারের বড়দেশী গ্রামে গণপিটুনিতে নিহত সিতাব জাবির মুনিবের দাফন দিনাজপুরে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় দিনাজপুরের বিরল উপজেলার মকলেসপুর গ্রামে নামাজে জানাজার পর বাবা ডা. মকলেসুর রহমানের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শোয়ানো হয়। মুনিব দিনাজপুর শহরের গনেশতলার প্রয়াত দন্ত চিকিৎসক মকলেসুর রহমান আজাদ-এর একমাত্র ছেলে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলোজির বিবিএ'র তৃতীয় বর্ষের ছাত্র ছিল। মা শাহনাজ পারভিন শিউলি ও চাচা মনা মঙ্গলবার ভোরে মুনিবের লাশ ঢাকা থেকে মকলেসপুরে নিয়ে আসেন। এ সময় বাড়ির প্রাঙ্গণে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। মুনিবের মা বলেন, আমার ছেলে খুবই ভালো ছিল। তার বিরুদ্ধে কখনই কোন অভিযোগ আমি পাইনি। শ্যামলীতে আমার সাথেই থাকতো সে। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০৩৩ ঘ.