ঝিনাইদহ, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মনের মানুষ ছবিতে বাউল সাধক লালন শাহকে 'বিকৃতভাবে' উপস্থাপন ও 'তথ্য বিকৃতি'র প্রতিবাদে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।
মঙ্গলবার দুপুর ১২টার 'হরিনাকুণ্ডুবাসী'র ব্যানারে শহরের দোয়েল চত্বরে লালন ভক্ত, রাজনীতিবিদ ও স্কুল কলেজের শিক্ষার্থীসহ কয়েকশ মানুষ এ কর্মসূচিতে অংশ নেয়।
ভারতীয় চিত্র পরিচালক গৌতম ঘোষ এ ছবিটি নির্মাণ করেন। ছবিতে ভারত ও বাংলাদেশের শিল্পীরা অভিনয় করেন।
মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে হরিনাকুণ্ডু পৌরসভার মেয়র শাহীনুর রহমান রিন্টু ক্ষোভ প্রকাশ করে বলেন, লালন শাহ ছিলেন সুফিবাদ ও দেহতত্ত্ববাদের সাধক। তার গান ও জীবনাচরণে এই অভিব্যক্তি ফুটে উঠেছে। অথচ ছবিতে তাকে হিন্দু স
bdnews24