২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী হত্যাকারী স্বামীর ফাঁসি কার্যকর

স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত স্বামীর ফাঁসি কার্যকর করা হয়েছে পাবনার কারাগারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2011, 11:31 AM

Updated : 24 Aug 2022, 03:35 PM

পাবনা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত স্বামীর ফাঁসি কার্যকর করা হয়েছে পাবনার কারাগারে। সোমবার রাত ১২টা ০১ মিনিটে পাবনা জেলা কারাগারে স্বামী সোলায়মান শেখকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কারাগারের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু জাফর এ কথা জানান। কারাগার সূত্রে জানা গেছে, সোলায়মান সেখের সঙ্গে প্রায় ১২ বছর আগে শাহানাজের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সোলায়মান নানা ছল ছুঁতোয় এবং যৌতুকের দাবিতে শাহানাজকে মারধর করত। বিয়ের এক বছরের মাথায় শাহানাজকে গলায় রশি পেঁচিয়ে নৃশংসভাবে হত্যা করে সোলায়মান। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ সোলায়মানকে গ্রেপ্তার করে এবং তাকে অভিযুক্ত করে আদালতে আভিযোগপত্র দাখিল করে। ২০০৪ সালে পাবনা জেলা ও দায়রা জজ আদালত মামলায় রায়ে সোলায়মানকে মৃত্যুদণ্ড দেয়। সোলায়মানের পক্ষ থেকে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হয়। কিন্তু উচ্চ আদালত মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে। এরপর সম্প্রতি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করা হলে তা প্রত্যাখ্যাত হয়। ফাঁসি কার্যকর করার সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, সিভিল সার্জন খলিলুর রহমান, কারা চিকিৎসক আবু জাফর, জেল সুপার এবং জেলার ও সংশ্লি