ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজান মাসে সরকারি অফিস সকাল ৯টায় শুরু হয়ে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলবে।
মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, "রমজান মাসে দেশের সব সরকারি অফিসে প্রতি কর্মদিবসে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত সময়সূচি নির্ধারণ করা হয়েছে। দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত
bdnews24