গাজীপুর, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের শ্রীপুর রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে বলে স্টেশন কর্মকর্তা জানিয়েছেন।
নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরনে জিন্সের ফুল প্যান্ট ও লাল টি-শার্ট রয়েছে।
শ্রীপুরের রেল স্টেশন মাস্টার মো. হারুন-অর-রশীদ সাংবাদিকদের জানান, স্টেশনের উত্তর পাশে ডাউন পয়েন্টের কাছে ওই যুবক মারা পড়ে। তার দেহটি দ্বিখণ্ডিত হয়ে যায়।
বেলা পৌনে ১২টা পর্যন্ত লাশটি স্টেশন এলাকায়ই পড়ে থাকতে দেখা গেছে। লাশ উদ্ধারে রেলওয়ে পুলিশে খবর দেওয়া হয়েছে বলে স্টেশ কর্মকর্তা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫০ ঘ.
bdnews24