২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণমাধ্যমে 'অপপ্রচারে' হতাশ ইউনূস

গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূস বলেছেন, গণমাধ্যমে প্রকাশিত 'অপপ্রচারে' তিনি হতাশ ও শঙ্কিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2011, 05:38 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূস বলেছেন, গণমাধ্যমে প্রকাশিত 'অপপ্রচারে' তিনি হতাশ ও শঙ্কিত। তিনি বলেছেন, "গণমাধ্যমে কুৎসা রটনায় আমি কষ্ট পাইনি। আমি হতাশ ও শঙ্কিত। সব ধরনের পথ পাড়ি দিয়ে বিকশিত এবং দেশের জন্য কল্যাণ বয়ে এনেছে ও মানুষকে ক্ষমতায়িত করেছে এমন একটি সংগঠনের এ পরিণতি আমি দেখতে চাইনি। "অনেকে ক্ষুব্ধ। কিন্তু ক্ষোভের মধ্য দিয়ে কিছুর সমাধান হয় না।" সোমবার ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানে প্রকশিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। গত ৩০ নভেম্বর নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে 'ক্ষুদ্র ঋণের ফাঁদে' নামে একটি প্রামাণ্যচিত্র প্রচার হয়। এতে গ্রামীণ ব্যাংকের তহবিল গ্রামীণ কল্যাণ নামে সহযোগী একটি প্রতিষ্ঠানে স্থানান্তরের অভিযোগ ওঠে ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। ওই প্রামাণ্যচিত্রের ভিত্তিতে বাংলাদেশে প্রথম খবর প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। এরপর বিষয়টি নিয়ে দেশি-বিদেশি গণমাধ্যমে আলোচনার ঝড় ওঠে। পরবর্তী সময়ে গ্রামীণ ব্যাংকের সার্বিক কার্যক্রম তদন্তে সরকার একটি পর্যালোচনা কমিটি গঠন করে। তখন প্রধানমন্ত্রীসহ ক্ষমতাসীন দলের বেশ কয়েকজন নেতা ইউনূসের কড়া সমালোচনা করেন। পর্যালোচনা কমিটির তদন্ত চলাকালেই অনুমতি না নিয়ে পদে থাকার কারণ দেখিয়ে বাংলাদেশ ব্যাংক গত ২ মার্চ গ্রামীণ ব্যাংক থেকে নোবেলজয়ী ইউনূসকে অব্যাহতি দেয়। এর বিরুদ্ধে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে আইনি লড়াই চালিয়েও হেরে যান তিনি। গত ১২ মে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে 'ইস্তফা' দেন ড. মুহাম্মদ ইউনূস। গার্ডিয়ানকে ইউনূস বলেন, "আমি চাই পরিস্থিতি শান্ত হোক। আমরা প্রস্তুত হলে ক্ষতি পুষিয়ে নিতে পারবো।" গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে তার পদত্যাগের জন্য সরকারের চাপ ছিলো উল্লেখ করে ইউনূস বলেন, "তাদের কী উদ্দেশ্য ছিলো তা আমি জানি না। এর মধ্য দিয়ে সরকার বা দেশের কী লাভ হয়েছে তাও আমার জানা নেই।" গার্ডিয়ানের ওই প্রতিবেদনে বলা হয়, স