২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে সীমান্ত সম্মেলন খুলনায় শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2011, 02:46 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

খুলনা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে সীমান্ত সম্মেলন খুলনায় শুরু হয়েছে। বিজিবির উপ মহাপরিচালক ও বিএসএফের ফ্রন্টিয়ার আইজি পর্যায়ের ৪ দিন ব্যাপী এ সম্মেলন সোমবার খুলনা নগরীর একটি হোটেলে শুরু হয়। এক তথ্য বিবরণীতে বলা হয়, আগামী ২১ জুলাই পর্যন্ত সম্মেলন চলবে। সীমান্ত এলাকায় বাংলাদেশী নাগরিকদের ওপর বিএসএফ ও ভারতীয়দের নির্বিচারে গুলিবর্ষণ, বাংলাদেশী নাগরিকদেরকে হত্যা, প্রহার ও আহত করা, বিনা উস্কানিতে গুলিবর্ষণ করে সীমান্ত এলাকায় বিএসএফের আতঙ্ক সৃষ্টি, বাংলাদেশে ভারতীয়দের অনুপ্রবেশ, ভারত থেকে মদ, ফেনসিডিল ও মাদকদ্রব্য বাংলাদেশে চোরাচালান রোধ এবং পারস্পরিক সৌহার্দ্য ও সমঝোতা বৃদ্ধির কার্যক্রম গ্রহণের বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা হবে। বিজিবির উপ-মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সায়ীদ খানের নেতৃত্বে ১৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল এবং বিএসএফের আইএসপি আইজি শ্রী অশোক কুমারের নেতৃত্বে ২২ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিচ্ছে। বাংলাদেশ প্রতিনিধি দলে রয়েছেন বিজিবি খুলনা, কুষ্টিয়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর সেক্টর কমান্ডারগণ, বিজিবি সদর দপ্তরের স্টাফ অফিসারগণ, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লি