ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময়ই দুই দেশের মধ্যে কয়েকটি ট্রানজিট প্রটোকল স্বাক্ষরিত হবে বলে আশা করছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, "আলোচনা চলছে। আমি আশাবাদী যে ভারতীয় প্রধানমন্ত্রীর সফরের সময়ই আমরা কয়েকটি ট্রানজিট প্রটোকলে স্বাক্ষর করতে পারব।"
দুই দিনের সফরে আগামী ৬ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা রয়েছে মনমোহন সিংয়ের। তার সফরের প্রস্তুতি চূড়ান্ত করতে এবং বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার জন্য গত ৬ জুলাই দুই দিনের সফরে ঢাকা আসেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণা।
৭ জুলাই পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে কৃষ্ণা বলেন, "চুক্তি নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এখন শুধু ঘোষণার অপেক্ষা...। দুই পক্ষের জন্যই লাভজনক একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আমরা খুবই আশাবাদী।"
তিন দিনের ওই সফরের শেষদিন এক আলেচনা সভায় কৃষ্ণা বলেন, বাংলাদেশের ওপর দিয়ে ট্রানজিট সুবিধা পেলে ভারত তা 'শান্তিপূর্ণ' কাজেই ব্যবহার করবে। তবে ট্রানজিটের সুবিধা কাজে লাগাতে হলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বাংলাদেশকে বাজার সৃষ্টি করতে হবে বলে মত প্রকাশ করেন তিনি।
বিএনপি ও জামায়াতে ইসলামী অনেক আগে থেকেই বলে আসছে দেশের 'স্বার্থবিরোধী' কোনো চুক্তি তারা মেনে নেবে না। ট্রানজিট দেওয়া হলে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ
bdnews24