২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ধর্ষিত হয়ে শিশুর মৃত্যু

গাজীপুরে ধর্ষণের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জুয়েল (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2011, 09:40 AM

Updated : 24 Aug 2022, 03:35 PM

গাজীপুর, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে ধর্ষণের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জুয়েল (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার মধ্যরাতে টঙ্গীর মোহাম্মদ আলী সিকদার একাডেমি স্কুলের সিঁড়িতে আল্পনা নামের শিশুটিকে ধর্ষণের পর পালানোর সময় স্থানীয়রা জুয়েলকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। জুয়েলের বাসা এরশাদে নগরের ১ নম্বর ব্লকে। বাবার নাম আ. কাদের। আল্পনা গাজীপুর সিকদার মার্কেট এলাকার আফতাব উদ্দিনের মেয়ে। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটের চরমোকামিয়া গ্রামে। টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার জানান, ঘরে আল্পনাকে ঘুমে রেখে বাবা মসজিদে এবং মা পাশের বাড়িতে মহিলাদের জামাতে শবে বরাতের নামাজ পড়তে যান। "ওই সময় জুয়েল ঘর থেকে আল্পনাকে তুলে নিয়ে যায় এবং স্কুলে নিয়ে ধর্ষণ করে। অতিরিক্ত রক্তক্ষরণে আল্পনার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।" গণপিটুনিতে আহত জুয়েলকে টঙ্গী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এসআই। শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৫৩৭ ঘ.