২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জে তিন ঘরে ডাকাতি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় শুক্রবার গভীর রাতে একটি বাড়ির তিনটি ঘরে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2011, 05:32 PM

Updated : 24 Aug 2022, 03:34 PM

নারায়ণগঞ্জ, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় শুক্রবার গভীর রাতে একটি বাড়ির তিনটি ঘরে ডাকাতি হয়েছে। ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করেছে। ফতুল্লা মডেল থানার ওসি আইনুল হক জানান, রাত ৩টার দিকে রামরার বাগ এলাকার একটি বাড়ির গ্রিল কেটে ডাকাত ঢোকে। প্রথমে দ্বিতীয় তলার ভাড়াটিয়া মো. শাহীন ও নুর হোসেনের ফ্ল্যাটে হানা দেয় তারা। এই দুই ঘর থেকে নগদ ১৫ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালঙ্কার ও তিনটি মোবাইল ফোন সেট লুট করে। পরে ডাকাত দল বাড়ির মালিক জয়নাল আবেদীনের তৃতীয় তলায় যায়। সেখান থেকে নগদ ৩৫ হাজার টাকা, একটি ল্যাপটপ, চারভরি স্বর্ণালঙ্কার, চারটি মোবাইল ফোন সেট, একশ' ইউএস ডলার ও দুইশ' অস্ট্রেলিয়ান ডলার লুট করে। পুলিশ কর্মকর্তা আরো বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৯ ঘ.