২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে গৃহকর্মীর লাশ উদ্ধার

রাজধানীর কাফরুলে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2011, 03:27 PM

Updated : 24 Aug 2022, 03:34 PM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাফরুলে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহকর্মীর নাম অজুফা বেগম (৩২)। বাড়ি কিশোরগঞ্জের ইটনায়। শনিবার দুপুর ২টার দিকে উত্তর কাফরুলে ইব্রাহীমপুর স্কুলের পাশে একটি চারতলা ভবনের সামনে থেকে অজুফার লাশ উদ্ধার করা হয়। অজুফা ওই ভবনের ছাদ থেকে পা পিছলে পড়ে মারা যায় বলে গৃহকর্ত্রী পারভিন আক্তার পুলিশকে জানান। অজুফার খালা আনোয়ারা বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে সাংবাদিকদের বলেন, অজুফাকে হত্যা করে ছাদ থেকে ফেলে দিয়ে আত্মহত্যা বলে প্রচার করছে ওই বাসার মানুষ। অজুফা ওই ভবনের দ্বিতীয় তলায় থাকতো বলে তিনি জানান। তিনি বলেন, ১০ মাস আগে অজুফা এ বাসায় কাজ নেয়। কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মো. জহির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই পক্ষ দুই রকম কথা বলছে। বিষয়টি রহস্যজনক। ময়নাতদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/২১২১ ঘ.