২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতাল থেকে মিরসরাই ফিরলো ১২ জন

মিরসরাই দুর্ঘটনায় আহত ৯ শিক্ষার্থীসহ ১২ জন হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2011, 03:26 PM

Updated : 24 Aug 2022, 03:34 PM

চট্টগ্রাম, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরসরাই দুর্ঘটনায় আহত ৯ শিক্ষার্থীসহ ১২ জন হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে। চিকিৎসাধীন আছে আরো ৪ জন। শনিবার সকালে চট্টগ্রাম নগরীর সেন্টার পয়েন্ট হাসপাতাল থেকে ১১ জন এবং শুক্রবার রাতে সার্জিস্কোপ হাসপাতাল থেকে একজন বাড়ি ফিরে যায় বলে কর্তৃপক্ষ জানিয়েছে। চিকিৎসাধীন ৪ জনের মধ্যে তিনজন সার্জিস্কোপ হাসপাতালে এবং একজন সেন্টার পয়েন্ট হাসপাতালে রয়েছেন। সেন্টার পয়েন্ট হাসপাতালের ব্যবস্থাপক আলী নেওয়াজ ইমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের ওখানে চিকিৎসা নিতে আসা ১২ জনের মধ্যে ১১ জন শনিবার সকালে বাড়ি ফিরে গেছে। তারা সকলেই সুস্থ। নয়ন শীল নামের একজন এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। সেন্টার পয়েন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার একজনের মৃত্যু হয়। সার্জিস্কোপ হসপিটালের সাধারণ ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক ডা. মো. ওসমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুস্থ হয়ে ওঠায় এক শিক্ষার্থী শুক্রবার রাতে বাড়ি ফিরে গেছে। তিনি জানান, আহত অপর তিন শিক্ষার্থীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাদেরকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে সাধারণ ওয়ার্ডে নিয়ে আসা হয়েছে। এই তিন শিক্ষার্থী হলেন নাজমুল হুদা (১২), তাপস চক্রবর্তী (১৪) এবং কাজল নাথ (১২)। গত সোমবার দুপুরে মিরসরাইয়ে শিক্ষার্থীদের বহনকারী একটি ট্রাক রাস্তা থেকে ডোবায় পড়ে গেলে ৩৯ জন মারা যায়। হাসপাতালে শুক্রবার আরো একজনের মৃত্যু ঘটে। এতে মৃতের সংখ্যা দাঁড়ায় ৪০। সেন্টার পয়েন্ট হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফেরা ১১ জন হলেন- স্কুল ছাত্র রায়হান উদ্দিন শুভ, রোবহান উদ্দিন (পিতা জসিম উদ্দিন), মো. আরিফ হোসেন, জুয়েল বড়