২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে ৩৯ জন অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত

মেহেরপুরের গাংনী উপজেলার তিনটি গ্রামে ৩৯ জন অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2011, 12:10 PM

Updated : 24 Aug 2022, 03:34 PM

মেহেরপুর, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরের গাংনী উপজেলার তিনটি গ্রামে ৩৯ জন অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের ১৭ জন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে। বাকিরা চিকিৎসা নিয়ে চলে গেছে। আক্রান্তদের বাড়ি কল্যাণপুর, হাড়াভাঙ্গা ও পীরতলা গ্রামে। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চত করেন। মেহেরপুর সিভিল সার্জন আবদুস শহীদ বলেন, এ রোগের চিকিৎসার পর্যাপ্ত ওষুধ রয়েছে। চিকিৎসায় ভালো হয়ে যায়। ভয় পাওয়ার কোনো কারণ নেই। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, গত ৫ জুলাই কল্যাণপুর গ্রামের একটি অসুস্থ গরু জবাই করা হয়। ওই গরুর মাংস খেয়ে এলাকার লোকজন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭৫২ ঘ.