মাদারীপুর, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর সদর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় তরুণীর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ১১টার দিকে উপজেলার মঠেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোনিয়া আক্তার (১৭) মাদারীপুর মঠেরবাজার গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।
মাদারীপুর থানার ওসি মো. কায়ুম আলী সরদার জানান, রাস্তা পার হওয়ার সময় শরীয়তপুরগামী যাত্রীবাহী বাস ফয়সাল পরিবহন সোনিয়াকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, সোনিয়া মারা গেছেন।
লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৩৪৫ ঘ.
bdnews24