মুন্সীগঞ্জ, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর সেতুর রেলিং ভেঙে একটি যাত্রীবাহী একটি লেগুনা খাদে পড়ে পাঁচ আরোহী আহত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে মুক্তারপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. সেলিম জানিয়েছেন। আহতদের মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই সেলিম সাংবাদিকদের বলেন, একটি সিএনজি স্টেশন থেকে গ্যাস নিয়ে নারায়ণগঞ্জ যাওয়ার পথে লেগুনাটি দুর্ঘটনায় পড়ে। এতে চার যাত্রী ছিলেন।
লেগুনাটি সেতুর পূর্ব প্রান্ত দিয়ে ওঠার সময় ৩০ ফুট নিচে ধলেশ্বরী নদীর তীরে পড়ে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২১৯ ঘ.
bdnews24