ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পাহাড়তলীতে রাইডারের ধাক্কায় এক কলেজছাত্র নিহত হয়েছে।
শনিবার সকাল ৬টার দিকে সরাইপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত নাজমুল আলম (১৭) বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। তার বাবা নবী আলম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।
পাহাড়তলী থানার ওসি বাবুল চন্দ্র বণিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাস্তা পার হওয়ার সময় একটি রাইডারের ধাক্কায় আহত হন নাজমুল। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নবী আলম বলেছেন, নাজমুল একটি বাসে উঠতে যাচ্ছিলেন। ওই সময় পাশ থেকে একটি রাইডার তাকে ধাক্কা দেয়।
রাইডারচালক মোহাম্মদ নোমানকে আটক করা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১০৫৯ ঘ.
bdnews24