২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ভেজাল ঘি কারখানা, গ্রেপ্তার ৩

শেরপুর শহরের নওহাটায় বিসিক শিল্প নগরীতে ভেজাল ঘি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2011, 03:06 PM

Updated : 24 Aug 2022, 03:34 PM

শেরপুর, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর শহরের নওহাটায় বিসিক শিল্প নগরীতে ভেজাল ঘি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে অভিযান চালিয়ে ইউনিভার্সাল কনজ্যুমারস প্রডাক্ট নামের ওই ভেজাল ঘি কারখানার সন্ধান পায় পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে কারখানার ব্যবস্থাপক হাজিবর রহমান (৪৮), কর্মচারী মমিন (১৮) ও মোয়াজ্জেম হোসেন (৩৫)। বিপুল পরিমান ভেজাল ঘি, পাম ওয়েল, সয়াবিন তেল, ঘি এর গন্ধ মিশ্রিত উপাদান, কার্টন, টিনের কৌটা, মেশিন, বস্তা, ড্রাম ও অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে বলে জানান শেরপুর সদর থানার উপ-পরিদর্শক একে আজাদ। তিনি জানান, গত দুই মাস আগে কারখানায় উৎপাদন শুরু হয় এবং ভেজাল ঘি বাজারজাত করা হয় চট্টগ্রামে। এ ব্যাপারে শেরপুুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। একে আজাদ জানান, এই কারখানার মালিক চট্টগ্রামের অশোক ঘোষ ও অসীম দাস এবং জামালপুরের বকশীগঞ্জের গোলাম ফারুক ও আব্দুল বাছেদ। কারখানাটি স্থাপন করে উৎপাদন শুরু করা হলেও কোন কাগজপত্র পাওয়া যায়নি বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/কেএমএস/১৬২১ ঘ.