ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোন ডটকম)- কেউ সূর্য এঁকেছে লাল রংয়ে। কারো সূর্য সবুজ। এই শিল্পীদের সবাই শিশু। অটিজম নামের এক জটিল সমস্যায় ভুগছে তারা।
অটিস্টিক শিশুদের জন্য ঢাকার বিভিন্ন বিশেষায়িত স্কুলের শিক্ষার্থীদের আঁকা ছবি নিয়ে ধানমণ্ডির দৃক গ্যালারিতে শুরু হয়েছে সাত দিনব্যাপী এক প্রদর্শনী।
'অটিস্টিক শিশুরা অপারগ নয় বরং তারা সৃজনশীল' এই শ্লোগান সামনে রেখে শুক্রবার বিকালে এই প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক আবুল বার্ক আলভী।
ঢাকার সাতটি বিশেষায়িত স্কুলের অটিস্টিক শিশুদের আঁকা প্রায় ৭০টি ছবি নিয়ে আয়োজিত এ প্রদর্শনী চলবে ২১ জুলাই পর্যন্ত। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা- প্রদর্শনী খোলা থাকবে।
শৈশবের কোনো পর্যায়ে বুদ্ধিমত্তার স্বাভাবিক বিকাশ বন্ধ হয়ে গেলে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তাকে বলা হয় অটিজম। এ ধরনের শিশুরা অন্যদের মতো করে নিজের যত
bdnews24