নড়াইল, জুলাই ১৫ (বিডিনিউ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইল জেলা শহর থেকে পিস্তল ও গুলিসহ একটি পিকআপ ভ্যান আটক করেছে পুলিশ।
তবে এ সময় কাউকে গ্রেপ্তার করতে পারেনি তারা।
শুক্রবার ভোরে শহরের নিশিনাথতলা থেকে উদ্ধার করা হয় একটি নাইন এম এম পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি মোবাইল ফোন কোম্পানির টাওয়ারের ২৪টি ব্যাটারি ও একটি এসি।
নড়াইলের সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, গোপন খবর পেয়ে রুপগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা নড়াইল- ফুলতলা সড়কে পিকআপ ভ্যানটি আটক করে।
পুলিশ পিকআপের চার আরোহীকে আটক করার আগে তারা পালিয়ে যায়।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮১০ ঘ.
bdnews24