দিনাজপুর, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের একটি চালকলের বয়লার বিস্ফোরণে তিন শ্রমিক নিহত হয়েছেন।
নিহতরা হলেন- সাদ্দাম (২২), সুমন (২৩) ও মোতালেব (৩৮)।
শহরের পুলহাট এলাকার গফুর অটো রাইস মিলের ম্যানেজার অশোক কুমার কণ্ডু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকাল ৭টার দিকে মিলের একটি বয়লারে আকষ্মিক বিস্ফোরণ ঘটে। এ সময় মিল শ্রমিক সাদ্দাম ও সুমন ঘটনাস্থলেই মারা যান।
এ সময় লিয়াকত আলী (৪০), মোতালেব (৩৮) এবং পলাশ (১২) ও সাগর (১৫) নামে আরো চারজন আহত হন।
আহতদের প্রথমে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মোতালেবও মারা যান বলে ম্যানেজার অশোক কুমার জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/জেকে/১৬৩৭ ঘ.
bdnews24