২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে দুই বাসের সংঘর্ষে ৪ জনের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজাড়িয়া উপজেলায় দু'টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই মহিলাসহ চারজনের মৃত্যু হয়েছে। আহত হন অন্তত ৪০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2011, 07:28 AM

Updated : 24 Aug 2022, 03:34 PM

মুন্সীগঞ্জ, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজাড়িয়া উপজেলায় দু'টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই মহিলাসহ চারজনের মৃত্যু হয়েছে। আহত হন অন্তত ৪০ জন। শুক্রবার সকাল ১১টার দিকে দাউদকান্দি সেতুর ঢালে বাউশিয়া-পাখির মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জনায়। নিহতরা হলেন পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার পর্শিবুনিয়া গ্রামের বাসিন্দা সেনা সদস্য শহিদুল ইসলাম (৩০), ফেনীর নৈরাজপুর গ্রামের আব্দুল করিম (৬৫), খাগড়াছড়ি জেলার অপর্ণা চৌধুরীপাড়া গ্রামের বাসিন্দা সড়ক ও জনপদ বিভাগের অফিস সহকারী শুভ্রজা চাকমা (৪২) এবং চাঁদপুরের উত্তর মতলবের দক্ষিণ নাদুয়া গ্রামের নিলুফা আক্তার ফাতেমা (৫০)। আহতদের মধ্যে জাহিদ (৫০), নুরুল (৫২), মান্নান (৩০), আনোয়ারা বেগম (৪৫), ইউনুছ হালদার (৪৫) আবু তাহের (৫০), রোসনারা বেগম (৫০), রুহুল আমিন (৪৮), শারমিন (৩৫), জাকির (১৮) ও বাদলকে (১৮) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। তাদের নাম জানা যায়নি। গজাড়িয়া থানার ওসি আরজু মিয়া জানান, ঢাকাগামী এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে কুমিল্লামুখী আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দু'টি বাসই দুমড়েমুচড়ে যায়। পুলিশ সার্জেন্ট আরিফ ঘটনাস্থল থেকে জানান, দু'টি বাসই বেপোরোয়া গতিতে চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটে। বাস দু'টি আটক করা হয়েছে। তবে চালকরা পলাতক। এ ঘটনায় গজরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে, বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/ডিডি/১৯৫২ ঘ