২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ট্রাকের ধাক্কায় নিহত ২

রাজধানীর বাংলামটরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2011, 06:17 AM

Updated : 24 Aug 2022, 03:34 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাংলামটরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। শুক্রবার ভোররাত ৩ টার দিকে আবু বকর সিদ্দিক (৩৫) এবং সোহাগ (৩০) নামের এই দুইজন ট্রাকের ধাক্কায় মারা গেছেন বলে পুলিশ জানায়। শাহবাগ থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রিন্টিং প্রেসের এই দুই কর্মচারি বাইসাইকেলে করে ফার্মগেটের দিকে যাওয়ার সময় পেছন দিক থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান ব্যবসায়ী মো. আলি বাশার ইভান এবং তার বন্ধু পাপ্পু। ইভান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে শাহবাগে এক অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে হৈচৈ দেখে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় দুইজনের রক্তাক্ত দেহ দুই দিকে পড়ে আছে। ২৫/৩০ জন লোক সেখানে থাকলেও তারা হাসপাতালে নেওয়ার কোন ব্যবস্থা করছে না। পরে তারা দুজন তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। ইভান জানান, তাদের পকেটে থাকা পরিচয় পত্র এবং মোবাইল ফোনের সূত্র ধরে তাদের নাম ঠিকানা পাওয়া যায়। ওসি রেজাউল করিম জানান, ট্রাকের কোন সন্ধান পাওয়া যায়নি। লাশ তাদের আত্মীয়স্বজনরা নিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেএমএস/১২০৭ ঘ.