২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১২ লাখ টাকার ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

নগরীর পাঁচলাইশ থানার জয়নগর আবাসিক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ১২ লাখ টাকা মূল্যের অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2011, 03:38 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

চট্টগ্রাম, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পাঁচলাইশ থানার জয়নগর আবাসিক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ১২ লাখ টাকা মূল্যের অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। বুধবার গভীর রাতে এ অভিযান চালানোর পর বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব- ৭-এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। র‌্যাব-৭-এর এএসপি (স্টাফ অফিসার) এস এম নুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাত সোয়া ১২টায় ১ নম্বর জয়নগর আবাসিক এলাকার ১১০ নম্বর বাড়ির চতুর্থ তলায় অভিযান চালানো হয়। "এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ভিওআইপি ব্যবসায়ী শফিউল আজম ওরফে নাসির পালিয়ে যান। নাসিরের বাসা থেকে প্রায় ১২ লাখ টাকা মূল্যের অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।" র‌্যাব জানায়, নাসির সাতকানিয়া থানার রুপকানিয়া গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে। এএসপি নুরুল হুদা জানান, উদ্ধার সরঞ্জামের মধ্যে দুইটি কুইন্টাম, দুইটি চ্যানেল বক্স, তিনটি মাইক্রোনেট সুইচ, দুইটি মিডিয়া কনভার্টার, ১২ ভোল্টের ব্যাটারি দুইটি, অ্যাডজাস্ট ফ্যান দুইটি, মাল্টিপ্লাগ দুইটি, ১৬টি চ্যানেল বক্স এন্টেনা, ছয়টি পাওয়ার কেবল, ছয়টি কেবল, একটি ইউপিএস, দুইটি আইপিএস এবং বিভিন্ন কোম্পানির ৪২৫টি সিম কার্ড রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/২১২৬ ঘ.