২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ১৩২ শিক্ষার্থী পেল বৃত্তি

এবার এসএসসি ও দাখিল পরীক্ষায় চাঁদপুর জেলায় সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া ১৩২ জন শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে চাঁদপুর জেলা পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2011, 02:42 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

চাঁদপুর, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবার এসএসসি ও দাখিল পরীক্ষায় চাঁদপুর জেলায় সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া ১৩২ জন শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে চাঁদপুর জেলা পরিষদ। বৃহস্পতিবার বিকালে জেলা পরিষদ মিলনায়তনে এই শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বৃত্তির চেক বিতরণ করা হয়। প্রত্যেক শিক্ষার্থীকে দেওয়া হয় এককালীন ১ হাজার ৪শ' ৫০ টাকার চেক। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সওদাগর মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি ছিলেন চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান ইউসুফ গাজী, চাঁদপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, ডা. জে আর ওয়াদুদ টিপু, ডা. এস এম সহিদ উল্লা, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকরাম চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০৩৭ ঘ.