২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা

বরিশাল সিটি কর্পোরেশনের ২০১১-১২ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2011, 02:20 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

বরিশাল, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল সিটি কর্পোরেশনের ২০১১-১২ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এই বাজেটের পরিমান ২'শ ৫৩ কোটি, ৯৫ লাখ ৯২ হাজার ৪ শত ১৮ টাকা। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের সভা কক্ষে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) কাউন্সিলর, কর্মকর্তা ও সাংবাদিকদের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করেন মেয়র শওকত হোসেন হিরন। বাজেট ঘোষণার পর কাউন্সিলরদের পরামর্শে বিসিসির তহবিল থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে নিহত স্কুল ছাত্রদের পরিবারের জন্য ৩ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন তিনি। শিগগিরই চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে অনুদানের টাকা পৌঁছে দেয়া হবে বলে তিনি জানান। বিসিসির বাজেটে সরকারি অনুদানের সম্ভাব্যতার ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন বাজেট গত অর্থ বছরের (২০১০-১১) তুলনায় ৫৬ কোটি ২৩ লাখ ৫৬ হাজার ৬শ' ৩৪ টাকা বেশি। ২০১০-১১ অর্থ বছরে সিটি কর্পোরেশনের বাজেটের পরিমান ছিলো ১৯৭ কোটি ৭২ লাখ ৩৫ হাজার ৭'শ ৮৪ টাকা। বাজেট ঘোষনার আগে মেয়র বিসিসির কাউন্সিলর ও কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০১৯ ঘ.