২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অটিস্টিক শিশুদের ছবি নিয়ে প্রদর্শনী

অটিস্টিক শিশুদের আঁকা ছবি নিয়ে সাত দিনের একটি প্রদর্শনী শুরু হচ্ছে রাজধানীর দৃক গ্যালারিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2011, 02:19 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অটিস্টিক শিশুদের আঁকা ছবি নিয়ে সাত দিনের একটি প্রদর্শনী শুরু হচ্ছে রাজধানীর দৃক গ্যালারিতে। শুক্রবার থেকে শুরু হতে যাওয়া এ প্রদর্শনীর আয়োজন করছে ছাত্র সংগঠন হ্যান্স। 'অটিস্টিক শিশুরা অপারগ নয় বরং তারা সৃজনশীল'- এ মূলমন্ত্র সামনে নিয়ে অটিস্টিক শিশুদের মেধা ও মননের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেওয়াই এ প্রদর্শনীতির উদ্দেশ্য বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। প্রদর্শনী প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। এতে ঢাকার সাতটি বিশেষ স্কুলের অটিস্টিক শিশুদের আঁকা প্রায় ৭০টি চিত্র স্থান পাচ্ছে। ইউনিলিভার বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় এ প্রদর্শনী হচ্ছে। এতে মিডিয়া পার্টনার থাকছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, একুশে টেলিভিশন ও নিউ এইজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০১০ ঘ.