২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে মেরিন ইনস্টিটিউটের ফলক উন্মোচন

নৌ-পরিবহন ও জাহাজ নির্মাণ খাতে দক্ষ জনশক্তি তৈরিতে সিরাজগঞ্জের সয়দাবাদ ইউনিয়নের মূলিবাড়িতে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির ভিত্তি ফলক উম্মোচন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2011, 12:49 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

সিরাজগঞ্জ, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌ-পরিবহন ও জাহাজ নির্মাণ খাতে দক্ষ জনশক্তি তৈরিতে সিরাজগঞ্জের সয়দাবাদ ইউনিয়নের মূলিবাড়িতে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির ভিত্তি ফলক উম্মোচন করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে এ ভিত্তি ফলক উম্মোচন করেন। আড়াই একর জায়গার উপর স্থাপিত প্রতিষ্ঠানটি নির্মানে ব্যয় ধরা হয়েছে ১৯২ কোটি ৩৫ লাখ টাকা। ২০১৪ সালের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে বলে প্রকল্প কর্মকর্তা ড. নূরুল ইসলাম জানিয়েছেন। তিনি আরও জানান, নৌ-পরিবহন ও শিপ বিল্ডিং সেক্টরে দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষে দেশের মুন্সিগঞ্জ, ফরিদপুর, চাঁদপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাটে পর্যায়ক্রমে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপন করা হবে। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ভিত্তি ফল উন্মোচন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহম্মেদ খান, সিরাজগঞ্জে প্রধানমন্ত্রীর প্রতিশ্র"তি বাস্তবায়ন কমিটির সম্বনয়কারী প্রফেসর ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসান ও সয়দাবাদ ইউপি চেয়ারম্যান সোপ্তিক আহম্মেদ মিঠু প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জামাতা খন্দকার মাশরুর হোসেন মিতু, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার মোশারফ হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন ও সদর উপজেলা চেয়ারম্যান আবু মোহাম্মদ গোরাম কিবরিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৮৪৫ ঘ.