২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে হত্যা এড়িয়ে চলার প্রতিশ্র"তি

সীমান্তে অযথা গুলি ও মানুষ হত্যার মত অনাকাঙ্খিত ঘটনা এড়িয়ে চলার প্রতিশ্র"তি দিয়েছে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2011, 12:42 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

মেহেরপুর, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্তে অযথা গুলি ও মানুষ হত্যার মত অনাকাঙ্খিত ঘটনা এড়িয়ে চলার প্রতিশ্র"তি দিয়েছে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। বৃহস্পতিবার মেহেরপুরে মুজিবনগর সীমান্তে গণপূর্ত বিভাগের রেষ্ট হাউসে অনুষ্ঠিত বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকে এ প্রতিশ্র"তি ব্যক্ত করা হয়। বৃহস্পতিবার বৈঠকে উভয় পক্ষ সীমান্তে এ ধরনের ঘটনা বন্ধের আহ্বান জানায়। বৈঠক শেষে বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা সাংবাদিকদের জানান, হত্যা প্রশ্নে সীমান্ত রক্ষা কার্যক্রমে তারা আরো সতর্ক ভুমিকা নেবে। এ ছাড়া চোরাচালান বন্ধে কঠোর অবস্থান নেয়া হবে। দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর কর্মকর্তা পর্যায়ের এই সভায় বিজিবির পক্ষে কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্ণেল নজরুল ইসলাম সরকার, বিজিবি ৩২ ব্যাটেলিয়ন কমান্ডার লে. কর্ণেল আয়নুল জামালসহ ১০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। অন্যদিকে বিএসএফের পক্ষে ছিলেন ভারতের কৃষ্ণনগর সেক্টরের কমান্ডার ডিআইজি ইন্দ্রাজ সিং, বিএসএফের ৪২ ব্যাটালিয়ন কমান্ডার এএইচ রিজভী, ৯২ ব্যাটালিয়ন কমান্ডার আরএইচ সিং, ৩৭ ব্যাটালিয়ন কমান্ডার রামেশ কুমার, ১২ ব্যাটালিয়ন কমান্ডার সুকুমার বশাক, ষ্টাফ অফিসার সুপ্রিয় বাকাট এবং ওপি শার্মা। সকাল ১০টার দিকে বিএসএফের কর্মকর্তারা চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে বিজিবির গাড়ীবহর তাদের সড়ক পথে মুজিবনগর সভাস্থলে নিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮৩৬ ঘ.