পাবনা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার বেড়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার বিকালে বিকালে রায়হান (১০) নামে ওই শিশুকে অপহরণ করা হয়েছিলো।
গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক কালীপ্রদ পোদ্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার বিকেলে পাবনার বেড়া উপজেলার রানী গ্রামের হারুন শেখের ছেলে রায়হানকে অপহরণ করে ৩০ হাজার টাকা দাবি করে অপহরণকারীরা। রায়হানের বাবা বিষয়টি পুলিশকে জানালে আমরা পরিকল্পনা অনুযায়ী রাধা নগর এলাকায় ওঁৎ পেতে থাকে।
পরে মুক্তিপণের টাকা নিতে এলে শফিকুল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তার স্বীকারোক্তি অনুযায়ী রায়হানকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত শফিকুল সুজানগর উপজেলার ক্রোড় দুলিয়া গ্রামের মধু খাঁর ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৭২৬ ঘ.
bdnews24