খাগড়াছড়ি, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল ও পার্বত্য চট্টগ্রামসহ দেশের সংখ্যালঘুদের আদিবাসী হিসাবে স্বীকৃতি দেওয়ার দাবিতে তিন পার্বত্য জেলায় ছাত্র ধর্মঘট পালিত হয়েছে।
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের আহ্বানে ও নেতৃত্বে বৃহস্পতিবার তিন পার্বত্য জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররা ধর্মঘট পালন করে।
পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি অংগ্য মারমা এক বিবৃতিতে বলেন, বাংলাদেশ বহু-জাতিক ও বহু-ভাষিক রাষ্ট্র হওয়া সত্ব্ওে সরকার গত ৩০ জুন অত্যন্ত তড়িঘড়ি করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিল পাস করে পার্বত্য চট্টগ্রামসহ দেশের সকল সংখ্যালঘু জাতির উপর বাঙালি জাতীয়তা চাপিয়ে দিয়েছে।
দেশের ভিন্ন ভাষাভাষী জাতি সরকারের চাপিয়ে দেয়া বাঙালি জাতীয়তা মেনে নেবে না বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে সরকার আদিবাসী জনগনকে 'আদিবাসী' স্বীকৃতি দেয়নি। সংশোধিত সংবিধানে পাহাড়ি জনগনকে 'উপজাতি', 'ক্ষুদ্র জাতিসত্বা', 'নৃ-গোষ্ঠী' এবং 'স
bdnews24