২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমি ভোগ করা হলো না কারোরই

বাবার রেখে যাওয়া সম্পত্তি ভোগ করাকে কেন্দ্র করেই বিরোধ ছিলো দুই ভাইয়ের। তবে সেই সম্পত্তি ভোগ করা হলো না তাদের কারোরই। বৃহস্পতিবার সকালে দুই পরিবারের সংঘর্ষে ওই দুই সহোদরই নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2011, 09:34 AM

Updated : 24 Aug 2022, 03:33 PM

চট্টগ্রাম, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাবার রেখে যাওয়া সম্পত্তি ভোগ করাকে কেন্দ্র করেই বিরোধ ছিলো দুই ভাইয়ের। তবে সেই সম্পত্তি ভোগ করা হলো না তাদের কারোরই। বৃহস্পতিবার সকালে দুই পরিবারের সংঘর্ষে ওই দুই সহোদরই নিহত হয়েছেন। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দক্ষিণ হরিণা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোহাম্মদ হোসেন (৭০) ও মোহাম্মদ মহসিন (৬৮)। এ ঘটনায় গুরুতর আহত হন নিহত মহসিনের স্ত্রী আঞ্জুমান আরা (৬০) ও ছেলে সাহেদুল আলম (৩০)। সংঘর্ষে দুই পরিবারের আরো পাঁচজন আহত হয়েছেন। লোহাগাড়া থানার ওসি আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই দুই ভাইয়ের মধ্যে পৈতৃক জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। "বৃহস্পতিবার সকালে দুই পরিবারের মধ্যে এ নিয়ে ঝগড়া হয়। এ সময় মহসিনের পরিবারের সদস্যরা দা-বটিসহ ধারালো অস্ত্র নিয়ে হোসেনের পরিবারের সদস্যদের হামলা করে। এরপর হোসেন পরিবারের সদস্যরাও হামলা চালায়।" ওসি আতাউর জানান, হোসেন ঘটনাস্থলেই মারা গেছেন এবং মহসিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর পর মারা যান। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জামাল উদ্দিন বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ১০ টার দিকে চমেক হাসপাতালে মহসিনকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত আঞ্জুমান আরা ও সাহেদুল চিকিৎসাধীন আছেন। বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/সিএম/এমসি/আরআরডি/এএল/১৫৩১ ঘ.