২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুকে পাশবিক নির্যাতন, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে প্রথম শ্রেণীর শিশুকে পাশবিক নির্যাতনের অভিযোগে জাকির হোসেন নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2011, 03:57 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে প্রথম শ্রেণীর শিশুকে পাশবিক নির্যাতনের অভিযোগে জাকির হোসেন নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার দুপুরে পাইকপাড়ার নূরানি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক জাকির হোসেন প্রথম শ্রেণীর ওই ছাত্রকে তার কক্ষে ডেকে এনে ফুসলিয়ে পাশবিক নির্যাতন চালায়। ছেলের কাছ থেকে ঘটনা জানতে পেরে বাবা শাহাবুদ্দিন মাদ্রাসায় এসে অধ্যক্ষকে জানান। এরপরেই মাদ্রাসা কর্তৃপক্ষ এবং স্থানীয় লোকজন ওই শিক্ষককে আটক করে পুলিশকে খবর দেয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে জানিয়ে সফিকুল ইসলাম খান বলেন, জাকির হোসেন পাশবিক নির্যাতনের কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে গ্রেপ্তারকৃত ওই শিক্ষক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। বৃহস্পতিবার শিশুটির ডাক্তারি পরীক্ষা করা হবে বলে জানান এসআই সফিকুল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/২১৫৩ ঘ.