২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জে আদালত প্রাঙ্গণে আসামিকে মারধর

নারায়ণগঞ্জে আদালতে হাজিরা দিয়ে বের হওয়ার সময় মামলার আসামিদের বাদীপক্ষের লোকজন মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2011, 01:11 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

নারায়ণগঞ্জ, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে আদালতে হাজিরা দিয়ে বের হওয়ার সময় মামলার আসামিদের বাদীপক্ষের লোকজন মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজিরা দিতে আসেন একটি মারামারি মামলার আসামিরা। এ সময় আদালতপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১০ সালের অগাস্টে করা একটি মারামারির মামলার আসামি আক্তার হোসেন, তার সহযোগী শাহ আলম, দুলাল, রুহুল আমিন, রাজা ও ফারুক দুপুরে আদালতে হাজিরা দেন। এরপর আদালত প্রাঙ্গণে একটি সিএনজি অটোরিকশায় ওঠার সময় বাদীপক্ষের ২০/২২ জন লোক তাদের ওপর হামলা চালায়। খবর পেয়ে ফতুল্ল