ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চালু হওয়ার এক সপ্তাহ পর যান্ত্রিক ত্র"টির কারণে আবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সারকারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক (অপোরেশন) জিন্নাত আলী জানান, বুধবার ভোররাতে কারখানার ইউরিয়া প্লান্টের টিউব লিকেজ হয়ে বিস্ফোরিত হয়। এরপর থেকে কারখানার উৎপাদন বন্ধ রয়েছে।
তিনি জানান, কারখানার প্রকৌশলীরা ত্র"টি সারাতে কাজ শুরু করেছে। তবে কখন কারখানা পুনরায় চালু করা সম্ভব হবে এ ব্যাপারে তিনি কিছু জানাতে পারেননি।
দেশের অন্যতম বৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান আশুগঞ্জ সারকারখানায় দৈনিক ১৬শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হয়।
সারকারখানায় ব্যবহৃত যন্ত্রাংশ ঠিক করার জন্য তিন মাস সার উৎপাদন বন্ধ থাকার পর গত সপ্তাহে আবার উৎপাদন শুরু হয়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৪৪৮ ঘ.
bdnews24