সাভার, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে একটি হত্যা মামলার প্রধান আসামি জামাল উদ্দিন (৩২) খুন হয়েছেন।
মঙ্গলবার গভীর রাতে সাভারের আউখপাড়া এলাকার কনকর্ড হাউজিং এর ভিতর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
জামাল সাভারের কালিয়াকৈর এলাকার বাদশা মিয়ার ছেলে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জামালের শ্যালক পোশাক শ্রমিক মো. ইব্রাহিম গত বুধবার খুন হয়। ওই হত্যা মামলার প্রধান আসামি জামাল। তার পরিবারের সদস্যরাও ওই মামলার আসামি।
গ্রেপ্তারের ভয়ে কেউ থানায় লাশের খোঁজ নিতে এমনকি মামলা করতে আসেনি বলে তিনি জানান।
জামাল গত বুধবার রাতে ইব্রাহিমকে বাড়ির পাশে বাজারে গিয়ে চা খাওয়ার কথা বলে ডেকে নিয়ে হত্যা করে। এ ঘটনায় ইব্রাহিমের বাবা জামালকে প্রধান আসামি এবং তার পরিবারসহ আরো ৪-৫ জনকে আসামি মামলা করেন।
এসআই জানান, জামালের বাম পা ও কান কেটে দ্বি-খন্ডিত করা হয়েছে। রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৪০৬ ঘ.
bdnews24