২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিপুরার হরতালে বন্ধ আখাউড়া স্থলবন্দর

ভারতের আগরতলায় হরতালের কারণে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বন্দরে আটকে আছে প্রায় অর্ধশত পণ্যবাহী ট্রাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2011, 07:44 AM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের আগরতলায় হরতালের কারণে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বন্দরে আটকে আছে প্রায় অর্ধশত পণ্যবাহী ট্রাক। আখাউড়া স্থলবন্দর কাস্টমস কর্মকর্তা আবুল বাশার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভারতের ত্রিপুরায় কংগ্রেস নেতাকর্মীদের ওপর রাজ্য সরকারের নির্যাতনের প্রতিবাদে বুধবার রাজ্যে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে যুব কংগ্রেস। ত্রিপুরা রাজ্যে ক্ষমতায় রয়েছে ভারতের কমিউনিস্ট পার্টি-মার্কসবাদী (সিপিআই-এম)। স্থলবন্দর সিএ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল বলেন, ত্রিপুরায় হরতালের কারণে বন্দরে প্রায় ৫০টি ট্রাক রপ্তানির পণ্য নিয়ে আটকে আছে। এতে ব্যবসায়ীরা বিপাকে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৩৪১ ঘ.