২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকের উপর হামলাকারীর গ্রেপ্তার দাবি

নড়াইলের কালিয়া প্রেসক্লাব সভাপতি ও তার স্ত্রীর উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে নড়াইলে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2011, 03:55 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

নড়াইল, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলের কালিয়া প্রেসক্লাব সভাপতি ও তার স্ত্রীর উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে নড়াইলে মানববন্ধন করেছেন স্থানীয়রা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে নড়াইল প্রেসক্লাবের আয়োজনে শহরের রূপগঞ্জ এলাকায় এ মানববন্ধন হয়। রোববার গভীর রাতে কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামের বাড়িতে কালিয়া প্রেসক্লাব সভাপতি ও দৈনিক সমকাল প্রতিনিধি মশিউল হক মিঠু ও তার স্ত্রী রিনা পারভিনের উপর বোমা হামলা চালায়। মানববন্ধনে বক্তব্য দেন নড়াইল প্রেসক্লাব সভাপতি খায়রুল আরেফিন রানা, ড্যানিয়েল সুজিত বোস, সাথী তালুকদার প্রমুখ। বক্তরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার দাবি করেন। মশিউল হক ও রিনা পারভিন এখন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নড়াগাতি থানার ওসি সারওয়ার হোসেন বলেন, এ ঘটনায় এখনো থানায় কেউ মামলা দায়ের করেনি। বিষয়টি তদন্ত করে হামলাকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশ এলাকায় অভিযান শুরু করেছে। তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৩ ঘ.