২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্ল্যাট থেকে তরুণীর গলিত লাশ উদ্ধার

রাজধানীর ডেমরার একটি ফ্ল্যাট চাদর মোড়ানো অবস্থায় এক তরুণীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2011, 03:34 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ডেমরার একটি ফ্ল্যাট চাদর মোড়ানো অবস্থায় এক তরুণীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল ৩টার দিকে ডেমরা থানার বাহিরটেংরা গ্রামের একটি ভবনের দ্বিতীয় তলার ওই ফ্ল্যাট থেকে অজ্ঞাতপরিচয় (২২) তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়। ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাশটি ৩-৪দিন আগের, প্রায় পঁেচ গেছে। লাশটি চাদর দিয়ে মোড়ানো ছিলো। তার পরনে ছিলো গোলাপী সালোয়ার ও কামিজ। ফ্ল্যাটের মালিকের বোন মোর্শেদা বেগমের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, চলতি মাসের ২ তারিখে জোসনা ও জেসমিন নামে দুই নারী ফ্ল্যাটটি ভাড়া নেয়। ভাড়া নেওয়ার সময় তাদের স্বামী ইসলামী ব্যাংকে চাকরি করে বলে মালিককে জানিয়েছিলো। সোমবার বিকালে ওই দুই নারী বেড়ানোর কথা বলে ফ্ল্যাটে তালা দিয়ে বের হয়ে যায়। তবে যে মেয়েটি মারা গেছে তাকে কখনো ওই বাসায় যেতে দেখা যায়নি বলে পুলিশকে মোর্শেদা জানিয়েছেন। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২১২৮ ঘ.