২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে এমআরপি কার্যক্রম উদ্বোধন

চাঁদপুরে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) কার্যক্রম শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2011, 01:08 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

চাঁদপুর, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত অফিসে এই কার্যক্রমের ফলক উন্মোচন করেন জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা। এর আগে চাঁদপুরের সুধীজনদের সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ে এর গুরুত্ব ও সফলতা নিয়ে প্রশাসনের কর্মকর্তাদের এক আলোচনায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন এমআরপি প্রকল্পের উপ প্রকল্প পরিচালক লে. কর্নেল আহসান আজিজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর রউফ, অতিরিক্ত পুলিশ সুপার আমির জাফর, সিভিল সার্জন ডা. শাহনেওয়াজ, আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ পরিচালক আব্দুল মোতালিব প্রমুখ। লে. কর্নেল আহসান আজিজ বলেন, এখন থেকে যে কেউই ঘরে বসে বা ইউনিয়ন পরিষদের ইউআইসি কেন্দ্রে গিয়ে অনলাইনে ফর্ম পূরণ করে এই কার্যালয়ে এসে কোনো হয়রানি ছাড়াই পাসপোর্ট করতে পারবেন। নির্দিষ্ট ফি ছাড়া এতে অতিরিক্তি কোনো টাকাও দিতে হবে না বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০০ ঘ.