ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়কে কসবায় যাত্রীবাহী বাস চাপা পড়ে মোটর সাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।
মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলার শান্তিপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন, কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর গ্রামের মির্জা দুলাল আহমেদ (২৫) ও একই উপজেলার বাখরনগর থুল্লা গ্রামের তন্ময় ঘোষ (২৫)।
কসবা থানার ওসি হাম্মাদ হোসেন জানান, ব্রাহ্মণবাড়িয়াগামী একটি মোটর সাইকেল বিপরীত দিক থেকে আসা সুগন্ধা পরিবহনের যাত্রীবাহী বাসের নীচে চাপা পড়ে। এতে মটর সাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হয়।
বাসটিকে অটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৭৪৮ ঘ.
bdnews24