২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বাসচাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত

ফরিদপুর সদর উপজেলায় বাসচাপায় ইজিবাইকের চার যাত্রী নিহত ও তিনজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2011, 11:37 AM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ফরিদপুর, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর সদর উপজেলায় বাসচাপায় ইজিবাইকের চার যাত্রী নিহত ও তিনজন আহত হয়েছে। মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে উপজেলার বাইরদিয়ায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতদের মধ্যে দুই জনের পরিচয় প্রাথমিকভাবে জানা গেছে। এরা হলেন- বাইরদিয়ার খলিল বেপারি (৭০) এবং তার ছেলে (৩৫)। হাইওয়ে পুলিশের কানাইপুর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসাআই) হানিফ মিয়া জানান, একটি বাস পিছন থেকে ব্যাটারি চালিত একটি ইজিবাইককে চাপা দিলে ঘটনাস্থলেই চার জন মারা যায়। আহত তিন ইজিবাইক যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৭৩৫ ঘ.