২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪২ শিক্ষার্থীর পরিচয় মিলেছে

ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে ট্রাক খাদে পড়ে নিহত ৪৪ জনের মধ্যে ৪৩ জনের পরিচয় পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2011, 10:34 AM

Updated : 24 Aug 2022, 03:32 PM

মিরসরাই (চট্টগ্রাম), জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে ট্রাক খাদে পড়ে নিহত ৪৪ জনের মধ্যে ৪৩ জনের পরিচয় পাওয়া গেছে। সোমবার দুপুরে আবু তোরাব বাজার ও বড় তাকিয়া সংযোগ সড়কের মায়ানি সৈয়দ আলী গ্রামে এ দুর্ঘটনায় শুধু আবু তোরাব উচ্চ বিদ্যালয়েরই অন্তত ৩৩ শিক্ষার্থী মারা যায়। এ ছাড়া আবু তোরাব ফাজিল মাদ্রাসার দুই শিক্ষার্থী, আবু তোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থী এবং প্রফেসর কামালউদ্দিন কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। আবু তোরাব উচ্চ বিদ্যালয় ষষ্ঠ শ্রেণীর ৫ শিক্ষার্থী হলো- তোফাজ্জেল হোসেন, পিতা-জহির আহমেদ গ্রাম-মায়ানি, জাহেদুল ইসলাম-১, পিতা-আবু জাফর, গ্রাম-মঘাদিয়া, জাহিদুল ইসলাম ২, পিতা-মীর হোসেন, গ্রাম-মঘাদিয়া, নূর মো. রাহাত, পিতা-সোহাগ, গ্রাম-মাস্টারপাড়া, রাজিব হোসেন, পিতা-আনোয়ার নাইম, গ্রাম-ভুইয়াপাড়া। সপ্তম শ্রেণীর ৫ শিক্ষার্থী হলো- সাখাওয়াৎ হোসেন, পিতা-আব্দুল মান্নান, গ্রাম-পূর্ব মায়ানি, কামরুল ইসলাম, পিতা-আলী হোসেন, গ্রাম-শেখের তালুক, রফিকুল ইসলাম, পিতা-আফতাবউদ্দিন, গ্রাম শেখের তালুক, মঞ্জুর মোর্শেদ, পিতা- শামসুল হক, গ্রাম-মধ্যম মায়ানি, সাইফুল ইসলাম. পিতা-নুরুল আলম, গ্রাম-সরকার তোলা। অষ্টম শ্রেণীর ১১ শিক্ষার্থী হলো- ধ্র"বনাথ, পিতা-ধীরেন্দ্র কুমার নাথ, গ্রাম-মাস্টারপাড়া, লিটন দাস, পিতা-কেশব চন্দ্র দাস, গ্রাম-সরকার তোলা, আমিন শরীফ, পিতা-মো. শাজাহান, গ্রাম-কচুয়া, তাকিবুল্লাহ মো.সাকিব, পিতা-সদরুল আমিন, গ্রাম-মায়ানি, তারেক হোসেন, পিতা-জয়নাল আবদিন, গ্রাম-মধ্যম মায়ানি, আল মুবারক, পিতা-হুমায়ুন কবীর, গ্রাম-কচুয়া, উপল চন্দ্র নাথ, পিতা-শ্রীধাম চন্দ্র নাথ, গ্রাম-দরগা পাড়া, রুপম চন্দ্র নাথ, পিতা-গণেশ চন্দ্র নাথ, গ্রাম-মধ্যম মায়ানি, মেজবাহউদ্দিন, পিতা-মৃত ফজলুল করিম, গ্রাম-কচুয়া, টিটু জলদাস, পিতা-দুলাল জলদাস, গ্রাম- সরকার তোলা, শুভ চন্দ্রনাথ, পিতা-শ্রীধাম চন্দ্র নাথ, গ্রাম-দরগাপাড়া। নবম শ্রেণীর ১০ শিক্ষার্থী হলেন-সূর্য চন্দ্র নাথ, পিতা-খোকন চন্দ্র নাথ, গ্রাম-সরকার তোলা, আরিফুল ইসলাম, পিতা-সাদেকুল ইসলাম.গ্রাম-মধ্যম মায়ানি, আবু সুফিয়ান সুজন, পিতা-আবু রিদোয়ান, গ্রাম-মায়ানি, ইমরান হোসেন, পিতা-আবুল কাশেম, গ্রাম-মায়ানি, শরিফুদ্দিন, পিতা-শিহাবউদ্দিন, গ্রাম-মায়ানি, শামসুদ্দিন, পিতা-নবী চান, গ্রাম-মধ্যম মায়ানি, তারিক হোসেন, পিতা-আবুল কালাম আজাদ, গ্রাম-পূর্ব মায়ানি, তারেক রহমান, পিতা-আবুল কাশেম, গ্রাম-পূর্ব মায়ানি, তারিক হোসেন, পিতা- মো.ইসলাম, গ্রাম-পূর্ব মায়ানি, মিঠুনাথ, গ্রাম-পূর্ব মায়ানি। ১০ম শ্রেণীর ২ শিক্ষার্থী হলেন-শামসুদ্দিন, পিতা-নুরুল আলম, গ্রাম-মঘাদিয়া, আনন্দ দাস, পিতা-তপন চন্দ্র দাস, গ্রাম-পূর্ব মায়ানি। এ ছাড়া আবু তোরাব ফাজিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র জিল্লুর রহমান ও সাইদুর ইসলাম; আবু তোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র সাখাওয়াৎ হোসেন, নয়ন, আশরাফউদ্দিন; এসএম প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর রিয়াজউদ্দিন ও চতুর্থ শ্রেণীর রাজীব হোসেন এবং প্রফেসর কামালউদ্দিন কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ইফতেখার উদ্দিন মাহমুদ ও সাজু চন্দ্র দাস নিহত হয় সোমবারের দুর্ঘটনায়। ওই দুর্ঘটনার পর আনোয়ার হোসেন (৩০) নামের এক যুবকের লাশ সোমবারই উদ্ধার করা হয়। ফুটবল পাগল আনোয়ার মিরসরাই স্টেডিয়ামে খেলা দেখে শিক্ষার্থীদের সাথেই ট্রাকে করে ফিরছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএম/এএল/১৬৩০ ঘ.