কুমিল্লা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেড় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে।
সোমবার দুপুর ৩টায় এ রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয় বলে জানান ধর্মপুর রেলক্রসিংয়ের গেইট কিপার আবুল কাসেম।
দুপুর দেড়টায় কুমিল্লার ধর্মপুর রেলক্রসিং এলাকায় ঢাকাগামী চট্টলা ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়ে মুচড়ে যায়। বন্ধ হয়ে যায় ঢাকা-চট্টগ্রাম ট্রেল চলাচল।
দুর্ঘটনায় আহত হয় ভিক্টোরিয়া কলেজের সমাজবিজ্ঞানের ছাত্রী খোদেজা আক্তার কাকলি ও মরিয়ম আক্তার মিতু।
আবুল কাসেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনার সময় রেলবার নামানো ছিলো। কিন্তু প্রাইভেটকারের চালক তা অমান্য করে গাড়িটি রেললাইনের ওপর উঠিয়ে দেয়। গাড়িটি পাশে থাকা একটি রিকশাকে ধাক্কা দিলে আহত হয় ওই দুই ছাত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭৫৫ ঘ.
bdnews24