২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে যুবক খুন

পুর্ব শত্র"তার জেরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এক যুবককে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2011, 01:35 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

নীলফামারী, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুর্ব শত্র"তার জেরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এক যুবককে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় আহত হন নিহতের বাবা-মাসহ পাঁচজন। রোববার সকালে উত্তর চাঁদখানা ছয়আনী গ্রামে এ হামলায় নিহত মনজুর আলী (২৪) ওই গ্রামের মফেল উদ্দীনের ছেলে। আহত মনজুরের বাবা মফেল উদ্দীন (৬০), মা মঞ্জিলা খাতুন (৫০), ছোট ভাই শরিফুল ইসলাম (২১), প্রতিবেশী ফৌজিয়া খাতুন ৫০) ও আশরাফুল হককে (২০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। কিশোরগঞ্জ থানার ওসি আফজালুল হক জানান, সকাল ৯টার দিকে মনজুর আলী তার জমিতে কাজ করছিলেন। পূর্ব শত্র"তার জের ধরে এ সময় পাশের উত্তর চাঁদখানা ডাঙ্গাপাড়া গ্রামের আজগার আলীর ছেলে মাহবুল হোসেন (৩২) তার লোকজন নিয়ে মনজুরের উপর হামলা চালায়। তাদের বল্লম, ধারালো অস্ত্র ও লাঠিসোটার আঘতে মনজুর ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় মনজুরের বাবা মফেল উদ্দীন বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। এ হামলায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তবে তাদের নাম জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৬ ঘ.