২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় নিহত ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রাক চাপায় একজনের মৃত্যু হয়েছে। আহত হন একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2011, 11:27 AM

Updated : 24 Aug 2022, 03:32 PM

চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রাক চাপায় একজনের মৃত্যু হয়েছে। আহত হন একজন। রোববার দুপুরে কয়লাবাড়ি এলাকায় এ দুর্ঘটনায় নিহত হন উপজেলার ধোবড়া গ্রামের গোলাম রাব্বানী (৩৫)। আহত একই এলাকার ইদিল আলীকে (৩০) চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোল্লা মাসুদ পারভেজ জানান, দুপুর ১২টার দিকে সোনামসজিদ স্থলবন্দরের কাছে ট্রাকস্ট্যান্ড থেকে একটি ট্রাক বন্দরের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারী রাব্বানী ও ইদিলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাব্বানী নিহত হন। ময়নাতদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক ও সহকারী পালিয়ে গেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭২৮ ঘ.