২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদলের সংঘর্ষে মামলা, একজন কারাগারে

জামালপুরে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়েছে। মামলা তিনটিতে জেলা বিএনপি সাধারণ সম্পাদকসহ ৩৯ জনকে আসামি করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2011, 01:22 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

জামালপুর, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়েছে। মামলা তিনটিতে জেলা বিএনপি সাধারণ সম্পাদকসহ ৩৯ জনকে আসামি করা হয়। সংঘর্ষের ঘটনায় জেলা ছাত্রদল আহবায়ক সজিব খানকে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানো হয়। জামালপুর সদর থানায় করা মামলা তিনটির বাদী হলেন- জেলা বিএনপির সাবেক আহবায়ক আমজাদ হোসেন মল্লিক ভোলা, জেলা দপ্তর সম্পাদক গোলাম রব্বানী ও শ্রমিক নেতা মাসুদ রানা। শুক্রবার রাতে জামালপুর শহরে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়। সদর থানার ওসি আব্দুল মতিন জানান, আমজাদ হোসেন মল্লিকের করা মামলার আসামিদের মধ্যে রয়েছেন- দলের জেলা সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন, শহর সাধারণ সম্পাদক আনিছুর রহমান বিপ্লব ও জেলা ছাত্রদল আহবায়ক সজিব খানসহ ১০ জন। গোলাম রব্বানীর মামলায় আসমিদের মধ্যে রয়েছেন- সাবেক জেলা আহবায়ক আমজাদ হোসেন মল্লিক ভোলা, কেন্দ্রীয় কমিটি সদস্য তাপস পাঠান ও জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক অঙ্কুরসহ ১১ জন। মাসুদ রান