২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনার পর এক ঘণ্টা বন্ধ কুমিল্লা-চাঁদপুর সড়ক

সদর উপজেলার ষোলঘর এলাকায় যাত্রীবাহী বাস এবং অটো রিকশার মুখোমুখি সংঘর্ষের পর কুমিল্লা-চাঁদপুর সড়কে এক ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2011, 06:14 AM

Updated : 24 Aug 2022, 03:31 PM

চাঁদপুর, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার ষোলঘর এলাকায় যাত্রীবাহী বাস এবং অটো রিকশার মুখোমুখি সংঘর্ষের পর কুমিল্লা-চাঁদপুর সড়কে এক ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিলো। শনিবার সকালের এ দুর্ঘটনায় ২০ জন আহত হয়। এর মধ্যে জান্নাত (৩৫), মোবারক (৪০), সুজিত (২০) ও আরিফুল ইসলাম (১৮) নামে চার জনকে চাঁদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, কচুয়া থেকে চাঁদপুরমুখী ঈগল নামের একটি বাসের সঙ্গে সকাল সাড়ে ১০টায় ষোলঘর এলাকায় বিপরীতমুখী একটি অটোরিকশার সংঘর্ষ হয়। চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ সাংবাদিকদের বলেন, দুর্ঘটনা কবলিত বাসটির সামনের অংশ নিয়ন্ত্রণ হারিয়ে আস্তার পাশে খাদে পড়ে যায়। তবে অন্য অংশ আড়াআড়িভাবে সড়কের ওপর থাকায় রাস্তায় গাড়ি চলাচল আটকে যায়। বাসটি সরানোর পর সাড়ে ১১টার দিকে ওই সড়কে গাড়ি চলাচল পুনরায় শুরু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটি ভাংচুর করে জানিয়ে পুলিশ কর্মকর্তা মামুন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে জনতাকে থামায়। দুর্ঘটনার জন্য স্থানীয়রা বাসচালককে দায়ী করেছে। তবে চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২১০ ঘ.