২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালী জেলা জামায়াত আমির আটক

নাশকতা সৃষ্টির অভিযোগে পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামির আমির ফখরুদ্দীন খান রাযীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2011, 06:49 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

পটুয়াখালী, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাশকতা সৃষ্টির অভিযোগে পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামির আমির ফখরুদ্দীন খান রাযীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পশ্চিম কালিকাপুরের নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয় বলে পুলিশ জানায়। পটুয়াখালী সদর ওসি তপন কুমার সাহা জানান, হরতালকে সামনে রেখে জেলা জামায়াত আমিরের বাসায় একটি গোপন সভায় ধংসাত্মক কার্মকাণ্ড ও নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল- এমন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। শনিবার তাকে আদালতে হাজির করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩৪ ঘ.