২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণের অভিযোগে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

অপহরণের অভিযোগে মুন্সীগঞ্জ সদর উপজেলার এক ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করেছে অপহৃতকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2011, 04:11 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

মুন্সীগঞ্জ, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের অভিযোগে মুন্সীগঞ্জ সদর উপজেলার এক ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করেছে অপহৃতকে। শুক্রবার ঢাকা থেকে যাওয়া গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল উপজেলার ভিটি হোগলাকান্দি গ্রামে এ অভিযান চালায়। গ্রেপ্তার তিনজন হলেন চরকেওয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য রবিউল আউয়াল রবি, তার সহযোগী বাবু গাজী ও নয়ন। এ সময় বাবু গাজীর বাড়ি থেকে অপহৃত দুলাল মিয়াকে উদ্ধার করা হয়। মুন্সীগঞ্জ সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, গত ১ জুলাই ঢাকার রমনা থানা এলাকা থেকে দুলাল মিয়াকে অপহরণ করে মুন্সীগঞ্জে নিয়ে আটকে রাখে। এরপর তার পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। এ ঘটনায় দুলাল মিয়ার স্বজনরা রমনা থানায় একটি মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫০ ঘ.