ঝিনাইদহ, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লাঙ্গলবাঁধ ঘাটে গড়াই নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ আরেকজনের লাশ উদ্ধার করা হয়েছে।
খুলনা থেকে আসা ডুবুরিরা শুক্রবার বিকালে নদী থেকে লাশটি উদ্ধার করেন।
আব্দুর রাজ্জাক মণ্ডল (৫০) নামের এই ব্যক্তি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পূর্ব মাদলা গ্রামের কামাল উদ্দিন মণ্ডলের ছেলে।
এ নিয়ে তিনজনের লাশ উদ্ধার করা হলো। বৃহস্পতিবার পাওয়া গিয়েছিল দু'জনের লাশ।
বৃহস্পতিবার বিকালে লাঙ্গলবাঁধ ঘাট থেকে ট্রলারটি রাজবাড়ীর পাংশা উপজেলার কেয়াগ্রাম-লক্ষীপুর যাচ্ছিল। ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ঘাটের অদূরে ট্রলারটি ডুবে যায়।
লাঙ্গলবাঁধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মীর সাখাওয়াত হোসেন জানান, খুলনা থেকে ডুবুরিরা এসে তল্লাশি চালিয়ে রাজ্জারেক লাশ উদ্ধার করেন।
ট্রলারডুবির ঘটনায় মামলা হয়নি বলে জানান শৈলকুপা থানার ওসি ছগির মিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩২ ঘ.
bdnews24